কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জের কৃষক মানিক হত্যা মামলায় তিন সহোদরসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
এছাড়া প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার পালইকান্দা গ্রামের বাদল, নয়ন, মানিক, সবুজ, লোকমান, আলমগীর, মিজান, গিয়াসউদ্দিন, রহমত আলী ও মামুন মিয়া। এদের মধ্যে প্রথম তিনজন আপন ভাই।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জের পালইকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১১ সালের ৬ আগস্ট বেলা ১১টায় আব্দুল হেকিমের লোকজনের হামলায় কৃষক মানিক মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। দুপুরের দিকে করিমগঞ্জ হাসপাতালে মানিক মিয়া মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জীবন কুমার জানান, দুই পক্ষের জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিক মিয়া নিহত হন। ২০১১ সালের ৬ আগস্ট নিহতের ভাই খায়রুল মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed