Main Menu

সাভারে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারে আবদুল মজিদ (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের কোটপাগার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত আবদুল মজিদ সাভার পৌর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাভার পৌর বাজারে একটি ক্ষুদ্র ঋণদান সমিতির সঙ্গে জড়িত ছিলেন আবদুল মজিদ। ওই সমিতির কার্যালয় থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শেখ স্বপন (২৬) নামের এক ব্যক্তির সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। সমিতির কার্যালয় থেকে কিছু দূর আসার পর হঠাৎ পেছন থেকে তাঁদের ওপর দুটি গুলি ছোড়া হয়। ওই গুলির একটি আবদুল মজিদের মাথায় লাগে। অপরটি লাগে স্বপনের পায়ে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল মজিদকে মৃত ঘোষণা করেন ।

মজিদের বোন নার্গিস আক্তার জানান, এর আগে মজিদের সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর ঝগড়া হয়। নার্গিসের ধারণা, ওই ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

Manual7 Ad Code

গুলিবিদ্ধ শেখ স্বপন বলেন, আমরা হেঁটে বাসায় ফিরছিলাম। দুজন লোক আমাদের দিকে গুলি ছোড়ে।

তবে ওই দুজনের কাউকে চিনেন না বলে জানান স্বপন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সায়েদ বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code