Main Menu

কিশোরগঞ্জে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহতরা হলো- হৃদয় (১৬) সদর উপজেলার চৌদ্দশত এলাকার আবু তাহেরের ছেলে ও একই এলাকার রুমন (১৬) চান্দু মিয়ার ছেলে। দুজনেই চৌদ্দশত হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

Manual3 Ad Code

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ওই দুই স্কুলছাত্র মোটরসাইকেলে চড়ে কিশোরগঞ্জ থেকে কটিয়াদী যাচ্ছিল। উল্লিখিত স্থানে পৌঁছুলে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় অন্যজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এসব তথ্য নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, নিহত দুই স্কুলছাত্রের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code