কোম্পানীগঞ্জে খাসিয়ার গুলিতে বাংলাদেশীর মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জাকির আহমেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাকির উপজেলার লামা গ্রামের আবুল কালামের পুত্র।
স্থানীয় সুত্রে জানায়, শুক্রবার সকালে নিহত জাকির গরু চড়াতে ভারতের সীমান্ত এলাকায় যায়। এ সময় খাসিয়ারা তার ওপর গুলি ছোঁড়ে। পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান জাকির।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উৎমা সীমান্তে খাসিয়াদের গুলিতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ওই লোকটি মারা গেছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed