সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২০-২১ এর নির্বাচন শনিবার (১৪ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে শনিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাজী মোঃ জালাল উদ্দিন আহমদ।
নির্বাচনে নির্বাচিতরা হলেন- সভাপতি মোঃ জয়নুল হোসেন, সহ সভাপতি ফয়জুল ইসলাম ও কাজী নোমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, সহ সাধারণ সম্পাদক মোঃ রুমেল আহমদ, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, প্রচার সম্পাদক মনজিৎ রায়।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শরীফুজ্জামান চৌধুরী, এডভোকেট সাইদুর রহমান জিবেব, খায়রুল ইসলাম, গৌছ মিয়া, মোঃ আব্দুল মতিন।
এর আগে নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর প্রশাসক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান জামিল, উইমেন্স মেডিকেল কলেজের ডাইরেক্টর এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম, সাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed