সিলেটে র্যালিং ভাঙ্গলো গ্রীন লাইন বাস, আহত ২
বিশ্বনাথ প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহণের একটি এসি বাস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশীদপুরে এসে দূূর্ঘটনা কবলিত হয়েছে ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর দূর্ঘটনা কবলিত বাসটির সামন ভেঙ্গে গেছে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রীন লাইন এসি বাসটি।
বৃহস্পতিবার ভোরে সিলেটের রশীদপুরে পৌছামাাত্রই ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রীজের র্যালিংয়ের উপর তুুলে দেন। এতে ব্রীজের র্যালিং ভেঙ্গে যায়। ফলে ওই বাসটি দূর্ঘটনা কবলিত হয়।
পরবর্তীতে বাসে থাকা যাত্রীরা বাসের গ্লাস ভেঙ্গে বাইরে বের হন। আর বাসের সামনে থাকা দুইজন যাত্রী গুরুত্বর আহত হন।
দূর্ঘটনা কবলিত ওই বাসের পেছনে থাকা আরেকটি বাসের যাত্রী বিশ্বনাথ স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা আজীজুল ইসলাম জানান, তিনি রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের যাত্রী ছিলেন। রশীদপুরে এসে দেখতে পান গ্রীন লাইন পরিবহণের বাসটি দূর্ঘটনায় পতিত হয়েছে। এ সময় যাত্রীরা বাসের গ্লাস ভেঙ্গে বের হন। আর গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল সাংবাদিকদের জানান, গ্রীন লাইন পরিবহণের একটি এসি বাস রশীদপুরে এসে দূূর্ঘটনা কবলিত হয়। এতে বাসে থাকা দুইজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। ওই বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed