জলঢাকায় ৫০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
মোঃ রিমন চৌধুরী, নীলফামাী প্রতিনিধি : রংধনু যুব নেটওয়ার্কের সদস্যগন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৫০০ দরিদ্র পরিবারের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরন করেছেন এবং নিয়মানুযায়ী চারা রোপনে সহায়তা করেন।
”দরিদ্র পরিবারের লোকদের ফল ক্রয় করে খাওয়ার সামর্থ্য নেই এবং তারা অপুষ্টিতে ভোগে। এই অপুষ্টির অভাব পূরণ করার জ্ন্যই আমরা এই ফলজ বৃক্ষ রোপন করার উদ্যোগ গ্রহন করি,” বললেন আজপিয়া আক্তার, সভাপতি, রংধনু যুব নেটওয়াক।
আজপিয়া আরও বলেন, প্রতিনিয়ত আমাদের এলাকায় যে হারে গাছ কাটা হচ্ছে সেই হারে গাছ লাগানো হচ্ছে না। ফলে প্রতি বছরই বন্যা, খরা দেখা দিচ্ছে । এতে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে ।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) জলঢাকা উপজেলার ইউনিয়ন পর্যায়ে যুব নেটওয়ার্ক গঠন করেছে। এই যুব নেটওয়ার্ক তৈরীর উদ্দেশ্য হচ্ছে তাদের নিজস্ব এলাকায় শিশু ও যুবকদের অধিকার রক্ষায় কাজ করা । বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সামাজের লোকদের সম্পৃক্ত করে সে সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করা। এই যুব নেটওয়ার্ক প্রতি ৩ মাস পর পর সভা করে। নিজেদের কার্যক্রম নিয়ে আলোচনা করে এবং পরবর্তী ৩ মাসে কি কি করা তার একটি কর্মপরিকল্পনা তৈরী করেন। গত জুন মাসের সভায় যুব নেটওয়ার্কের সদস্যগন চারা গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহন করেন। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এই মহৎ উদ্যোগের বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য ও সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা দলের সদস্যদের সাথে আলোচনা করে তাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে আগষ্ট মাসে গাছের চারা রোপন করেন।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু বলেন, ”রংধনু যুব নেটওয়ার্কের সদস্যগন খুবই কর্মঠ। গাছের চারা বিতরনের প্রস্তাবটি তারাই প্রথম আমার সাথে আলোচনা করে। সাথে সাথে আমি তাদের প্রস্তাবটি সমর্থন করি। সমাজ উন্নয়নে তাদের নতুন নতুন চিন্তাভাবনাকে আমি স্বাগত জানাই” । তিনি বলেন, আমরা যদি দেশের যুব সমাজকে এইভাবে উন্নয়নমূলক কাজে জড়িত করি তাহলে আমরা প্রাকৃতিক দুর্যোগ কমাতে পারবো।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed