Main Menu

সুনামগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করেছে র‌্যাব-৯ এর ভ্র্যামমাণ আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সুনামগঞ্জ সদর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার ফয়সল আহমদ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভেজাল বিরোধী অভিযানে অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশানোর জন্য ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মামু-ভাগিনা রেস্টুরেন্টকে ৭০০০ টাকা, সাগরীক হোটেলকে ৮০০০ টাকা, পারভেজ এন্ড ফয়সাল ষ্টোরকে ৮০০০ টাকা, হিটম্যান ল্যাবকে ১০০০০ টাকাসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share





Related News

Comments are Closed