বিয়ানীবাজারে ৩০৫ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থেকে ৩০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের মাদক বিরোধী সেল।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে তাদের আটক করে বুধবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সজল কুমার কানু।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে অবস্থানকালে মাদকবহনকারী প্রাইভেট কার নং ঢাকা মেট্রো-ক ০৩-৭১১৩ গাড়িকে থামানোর জন্য সংকেত প্রদান করেন। গাড়িটি পুলিশের সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে সিলেটের দিকে যেতে থাকে। মাদক বিরোধী সেলের পুলিশ সদস্যরা ধাওয়া করে গাড়িটি বিয়ানীবাজার থানাধীন আলীনগর ইউনিয়নের অন্তর্গত চন্দরপুর নামক স্থানে আটক করতে সক্ষম হন।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় মাদক বিরোধী সেল সিলেটের এসআই মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীণ।
আটককৃতরা হলো- গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর ঘনশ্যাম সাকিনের অলিউর রহমানের ছেলে মো. শহিদুর রহমান (২৮), ফুলবাড়ী পূর্বপাড়া সাকিনের রিয়াজ উদ্দিনের ছেলে মো. জয়নুল ইসলাম (২৪) এবং একই উপজেলার সরস্বতী নিজগঞ্জ সাকিনের ইমতিয়াজ আলীর ছেলে মো. শাহেদ (২৮)।
এছাড়াও আটক আসামী শহিদ ও জয়নুলের বিরুদ্ধে ডাকাতি, মোটরসাইকেল চুরি, মারামারি সংক্রান্তে ওসমানীনগর ও গোলাপগঞ্জ থানায় মোট ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে সিলেট জেলার পুলিশ সুপার বলেন, জেলার সীমান্তবর্তী কোন থানাকে মাদকের নিরাপদ রুট হিসেবে গড়ে উঠতে দেয়া হবে না। এ জন্য জেলা পুলিশের এ চলমান অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More



Comments are Closed