শায়েস্তাগঞ্জে কিশোরীকে ‘ধর্ষণ’, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৬ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ওলিপুর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের আছকির মিয়ার ছেলে ধর্ষক সোহেল মিয়া (৩৫) তার সহযোগী একই উপজেলার মথুরানগর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের আবু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে শায়েস্তাগঞ্জে বেড়াতে আসে। রাত ১০টার দিকে তারা সুরাবই এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় উল্লেখিত তিনজন তাদের আত্মীয় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওলিপুরে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে ওই বন্ধুকে মারপিট করে কক্ষের বাইরে পাঠিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সোহেল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা এসে তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সোহেল, জাহাঙ্গীর ও সিরাজকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed