Main Menu

মানহানির মামলায় জামিন পেলেন মইনুল হোসেন

বৈশাখী নিউজ ডেস্ক: টেলিভিশন টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিন দিয়েছে আদালত।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জ্ল হোসেন পাঁচ হাজার টাকা বন্ড রেখে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ব্যারিস্টার মইনুল। পরে শুনানি শেষে জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠায় একই আদালত।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় মানহানির মামলায় ৯৭ দিন জেল খাটার পর গত ২৭ জানুয়ারি ৬ মাসের জামিনে মুক্তি পান তিনি।

গত বছরের ২১ অক্টোবর মাসুদা ভাট্টি মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মাসুদা ভাট্টির দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৬ অক্টোবর মিথিলা ফারজানার উপস্থাপনায় একাত্তর টিভির এক আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ব্যারিস্টার মইনুল হোসেন। সেখানে তিনি নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এ ঘটনায় মাসুদা ভাট্টির মানহানি হয়েছে বলে বিবরণে দাবি করা হয়।

Share





Related News

Comments are Closed