কুলাউড়ায় ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শিক্ষক শ্রীঘরে
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ার রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে নির্যাতন ও অর্ধনগ্ন ছবি তোলার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীকে গ্রেফতার করে রবিবার (৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর ফুফু।
মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই প্রধান শিক্ষক মন্তাজ আলী ফারজানাকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি প্রদানে বিলম্বের কারণ জানতে তার ছেলে জাকারিয়াকে দিয়ে অফিস কক্ষে ডেকে নেন। এ সময় প্রধান শিক্ষক অফিসের দরজা বন্ধ করে বেত দিয়ে এলোপাতাড়ি মারপিট করলে ছাত্রীর পিঠে ও হাতের বিভিন্ন জায়গা ফুলে যায়।
ঘটনার তিন দিন পর বুধবার স্কুলছাত্রীর পিঠের জখম দেখার কথা বলে তার পরনের কামিজ খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং মোবাইল ফোনে কয়েকটি আপত্তিকর ছবি তুলেন। এসব কথা কাউকে না বলার হুমকি দিয়ে বলেন, কাউকে কিছু বললে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হবে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আইয়ুর উদ্দিন জানান, একজন সহকারী শিক্ষা অফিসার ঘটনার তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামী জাকারিয়াকে আটকের চেষ্টা চলছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed