ডোমারে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে আশিকুর নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিরার (৮ সেপ্টেম্বর) বিকেলে খেলা দেখে ডোমার বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন ছাত্রী স্কুল থেকে ফেরার পথে ডোমার বাস টার্মিনাল এলাকায় ডোমার পৌর সভার ৬নং ওয়ার্ডের পাঠান পাড়া এলাকার ইসমাইল হোসেন যদুর ছেলে অটোরিক্সা চালক আশিকুর রহমান (১৮) ছাত্রীদের উত্যক্ত করে। এসময় সেখানে উপস্থিত লোকজন আশিকুরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত যুবককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed