Main Menu

ছাত‌কে গো‌বিন্দগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবী‌

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ৬টি ইউনিয়নের সমন্বয়ে ‘গো‌বিন্দগঞ্জ উপজেলা’ নামে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবীতে রোববার বিকালে এক আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গো‌বিন্দগঞ্জ এলাকাবা‌সির উদ্যোগে হো‌সেন আলী মার্কেট সংলগ্ন এ আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।

আ’লী‌গ নেতা মা‌ফিজ আলী মাষ্টা‌রের সভাপ‌তি‌ত্বে জাপা উপ‌জেলা সভাপ‌তি আবুল লেইছ মোহাম্মদ কাহা‌রের প‌রিচালনায় অনৃ‌ষ্টিত আ‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন, হা‌জি সামছুল ইসলাম, আলাউ‌দ্দিন, হা‌জি আ‌মির আলী, রুহুল আ‌মিন, কা‌জি আব্দুস সামাদ, মাষ্টার না‌ছির উ‌দ্দিন,‌ সে‌লিম আহমদ, আলকার আলী মেম্বার, আলতাব আলী, আব্দুল ম‌তিন, মাষ্টার রিপন মিয়া, কা‌সিম আলী, আ‌জির উ‌দ্দিন, ইমান উ‌দ্দিন, ফজল আহমদ।

সভায় জনপ্র‌তি‌নি‌ধি, সাংবা‌দিক, সা‌হিত্যিক ছাড়াও এলাকার সর্বস্তরের কয়েকশতাধিক লোকজন সভায় অংশ গ্রহন ক‌রেন।

Share





Related News

Comments are Closed