Main Menu

দক্ষিণ সুরমায় অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শনিবার বিকালে কুচাই ইছরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয়েছে।

উদ্বোধনী খেলায় লালাবাজার ফুটবল দল ৩-২ গোলে জালালপুর ফুটবল দলকে পরিাজিত করে ২য় রাউন্ডে উন্নীত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও আব্দুল আহাদ এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, এখলাছুর রহমান, কুচাই ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল আহমদ কাবুল, সিরাজ উদ্দিন আহমদ একাডেমী পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শামীম আহমদ, শিক্ষক মুকাব্বির আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল কাদির ছাদেক, উপজেলা খাদ্য কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, পরিসংখ্যান কর্মকর্তা ইফতেখার মোঃ মাহবুব চৌধুরী, কামালবাজার ইউপি প্রশাসক তন্ময় আদিত্ত, আহমদ আলী মেম্বার, কামাল আহমদ মেম্বার, আবুল কালাম মনছুর, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাক ওয়েছ আহমদ, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, জুবের আহমদ, কয়েছ আহমদ, নিজামুল কবির, তোফায়েল আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আক্কাস উদ্দিন আক্কাই।

৮ সেপ্টেম্বর রোববার বেলা ২টায় কুচাই ফুটবল দল বনাম তেতলী ফুটবল দল এবং বিকাল সাড়ে ৩টায় দাউদপুর ফুটবল দল বনাম সিলাম ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed