জৈন্তাপুরে গৃহবধুকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরকিয়া প্রেমের ফাঁদে ফেলে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ভিকটিমকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সেজুল আহমদ সিলেট সগরীর পীর মহল্লার বাসিন্ধা আনোয়ার হোসেনের স্ত্রী ফারহানা বেগম (২৫) এর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এছাড়া আনোয়ার হোসেনের পরিবারের লোকজনের সাথে সেজুল আহমদের ভালো সম্পর্ক গড়ে উঠায় সব সময় তাদের পরিবারে তার যাতায়াত ছিল। এর সুবাদে সেজুল শুক্রবার দাওয়াত করে শুকইনপুর গ্রামে নিয়ে আসে ফারহানাকে।
কিন্তু গ্রামে নিয়ে এসে ফারহানাকে নিজ বাড়ীতে না রেখে বাড়ীর পার্শ্ববর্তী নির্মাণাধীন বাড়ীতে নিয়ে যায় পরকিয়া প্রেমিক সেজুল।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় প্রতারক সেজুল আহমদ বেশ কয়েক বার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ফারহানা।
এ দিকে ভিকটিম প্রতারনার শিকার হয়ে কৌশলে পুলিশকে ফোন করে। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এসআই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে নির্মানাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে নারী লোভী সেজুল আহমদকে আটক করে এবং ধর্ষিতাকে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসে। এঘটনায় ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
ভিকটিমকে পুলিশি হেফাজতে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে এবং ধর্ষক সেজুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে নির্মানাধীন বাড়ী হতে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed