সিলেট বেতারে গাছকাটার ঘটনায় তদন্ত শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বেতারে নিয়ম বহির্ভুতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ বেতারের গঠিত তদন্ত কমিটি।
সিলেট বেতারে উন্নয়ন প্রকল্পের নামে বন বিভাগের অনুমতি না নিয়ে গাছকাটার ঘটনায় বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল করিমের নেতৃত্বে গঠিত তদন্ত দল কাজ শুরু করেছে। তদন্ত দলে আরো রয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মির শাহ আলম ও বাংলাদেশ বেতারের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) হামিদুর রহমান।
তারা শনিবার গাছকাটার বিষয়ে তদন্তের শুরুতে সিলেট বেতারের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক সুত্রে জানা যায়, ১৪৩টি গাছের মধ্যে ১১৪টি গাছ কাটা হয়েছে বলে তাদের জানানো হয়েছে। বাকি গাছগুলো এখনো কাটা হয়নি। তবে তদন্ত কমিটির বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম তাদেরকে বাকি গাছ কাটতে নিষেধ করে গেছেন বলে জানান তিনি।
এরপর সিলেট বেতারে নকল বদলী আদেশ সহ আভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তদন্ত দলের সদস্যরা। পরবর্তীতে সিলেট বেতারে সেন্ট্রাল এসি প্লান্টসহ চলমান উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। এসময় সিলেট বিতারের চলমান উন্নয়ন কর্মকান্ডের পিডি মুজিবুর রহমান ও ডিপিডি জিল্লুর রহমান, সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, আঞ্চলিক প্রকৌশলী মানোয়ার হোসেন খান সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট বেতারে নিয়ম বহির্ভুতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় এর আগে বন বিভাগের উদ্যোগেও তিন সদস্যেরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হলেও এক মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো সে রিপোর্ট আলোর মুখ দেখেনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed