নেত্রকোনায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
মো. কারুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্ত এলাকার দূর্গাপুরে ট্রাক চাপায় সিফাত (৭) নামে এক প্রথমশ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কালামার্কেট বাজারে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সিফাত দূর্গাপুর উপজেলার শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে। সে ওই গ্রামে ব্রাক স্কুলের প্রথম শ্রেণিতে পড়তো।
দূর্গাপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সিফাত স্কুল ছুটি শেষে একা বাড়ী ফিরছিল। এসময় সড়ক পার হতে গিয়ে দূর্গাপুরগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রত চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে জনতা ট্রাকটি আটক করে টহলরত পুলিশের নিকট হস্থান্তর করে। কিন্তু চালক পালিয়ে যায়।
এঘটনায় উত্তেজিত জনতা কয়েক ঘন্টা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় যানবাহন চলাচল শুরু করে।
দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ জনতার সহযোগীতায় ঘাতক ট্রাকটি আটক করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন শান্ত রয়েছে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed