ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ও হিরোইনসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী কাষ্টঘর সুইপার কলোনীর বওনা লালের ছেলে পাপ্পু লাল (২৬)।
কাষ্টঘর এলাকার কবিরাজ কানুপালের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ গ্রাম হিরোইন উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত আলামতসহ আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed