ওসমানীনগরে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় হাওর থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া হাতাইর বাড়ির পাশে মুক্তারপুর হাওর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া মুক্তারপুর হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মৃত ব্যক্তির পরনে একটি সাদা গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগের ও অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed