Main Menu

ফেঞ্চুগঞ্জে সহপাঠির ঘুষিতে স্কুলছাত্র নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে সহপাঠির ঘুষিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মজিদুল ইসলাম মাহিদ (১৩) উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্রেণীকক্ষের প্রথম সারির বেঞ্চে বসা নিয়ে নিয়ে মাহিদের সাথে তার সহপাঠি সাইফুল ইসলাম সায়েম (১৪)-এর ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে মাহিদকে নাকে ঘুষি দেয় সাইফুল। এতে ঘটাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর পুত্র।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সাইফুল ইসলাম সায়েম একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলীর ছেলে। আর মাহিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed