Main Menu

চীনে স্কুলে হামলায় ৮ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি প্রাথমিক স্কুলে হামলায় ৮ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ শিশু। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় হুবেইর এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটির পর সোমবারই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল। এসময় হঠাৎ ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি হামলা চালায়। তবে হামলার ধরন সম্পর্কে কিছু জানায়নি বার্তা সংস্থাটি।

হামলার পর দেশটির ক্ষমতাসীন দলের স্থানীয় কমিটি ও সরকার উদ্ধারকাজ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। হামলার শিকার শিশুদের ভীতি কাটাতে কাউন্সেলিং করছে স্থানীয় সরকার।

এর আগে গেল বছরের অক্টোবরে এক নারীর ছুরিকাঘাতে চীনের ১৪ জন স্কুল শিক্ষার্থী আহত হয়েছিল। ওই বছরই শানজি প্রদেশে হামলায় ৯ শিক্ষার্থী নিহত হয়।

Share





Related News

Comments are Closed