পাঞ্জেরীর গাইড বই না কিনতে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত, অসত্য তথ্য প্রকাশ করায় পাঞ্জেরী পাবলিকেশনের গাইড বই কেনা থেকে বিরত রাখতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রকাশিত অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নামক রচনাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বাধীনতা ঘোষণা’ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও অসত্য তথ্য প্রকাশ করে আসছে। রচনাটিতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক তা উল্লেখ করা হয়নি।
‘বর্ণিতাবস্থায়, পাঞ্জেরী পাবলিকেশন প্রকাশিত গাইড বই কেনা থেকে বিরত রাখতে মাধ্যমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো।’
শিক্ষা মন্ত্রণালয় সেই অভিযোগ আমলে নিয়ে মাউশি মহাপরিচালকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। ২ সেপ্টেম্বর সোমবার মাউশি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। তথ্যসূত্র: বাংলানিউজ
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed