লাইক অপশন তুলে নিচ্ছে ফেসবুক!
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক পোস্টের লাইক সংখ্যা তুলে নেওয়ার কথা ভাবছে ফেসবুক কর্তৃপক্ষ। এই অপশনটি তুলে নিলে নিজের পোস্ট ছাড়া অন্য কারও পোস্টের লাইক সংখ্যা আর দেখা যাবে না।
সম্প্রতি ফেসবুক নতুন ফিচারটি সাতটি দেশে ইনস্টাগ্রামের জন্য পরীক্ষা চালাচ্ছে। ইনস্টাগ্রামের মতো সিদ্ধান্তটি ফেসবুকেও চালু হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানায়, ফেসবুক নিউজফিড পোস্ট থেকে লাইকের সংখ্যা গোপন রাখবে, এতে অনেক ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে।
ইনস্টাগ্রামে পরীক্ষার সময় পোস্টদাতা কত লাইক পেলেন, তা জানতে পারেন কিন্তু তার অনুসারীরা তা দেখতে পাননি। তবে এ পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ভিডিও, ছবি এবং টেক্সট আকারে প্রতিদিনের আপডেট দেওয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবেও এটি ব্যাপক জনপ্রিয়। আর প্রতিদিনের এসব আপডেটের মধ্যে মানুষ কোনটাকে বেশি পছন্দ করছে, তা জানার একটি উপায় হলো লাইক। অর্থাৎ যে পোস্টে সবচেয়ে বেশি লাইক হয়, ওই পোস্টটিই অন্যদের মধ্যে সাড়া ফেলেছে বলে ধরে নেওয়া হয়। তবে ফেসবুকের ‘গুরুত্বপূর্ণ’ এ ফিচারটিই অবশেষে তুলে নেওয়া হচ্ছে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জেন ওয়ানচুন মেং-এর বরাত দিয়ে ভারতীয় প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে লাইক অপশন তুলে নেওয়া হবে।
এমনকি ফেসবুকও নাকি এ বিষয়টি নিশ্চিত করেছে। তবে আপাতত পরীক্ষামূলকভাবে লাইক অপশন তুলে নেওয়া হচ্ছে। এতে যথাযথ সাড়া পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে এই অপশন বন্ধ করে দেওয়া হবে।
পরীক্ষামূলকভাবে লাইক তুলে দেওয়ার সময় গ্রাহকদের পোস্টে অল্প কয়েকজনের লাইক দেখানো হবে। এছাড়া আর কিছুই দেখা যাবে না ওই পোস্টে। এমনকি সংশ্লিষ্ট পোস্টে সবমিলিয়ে কতজন লাইক দিয়েছেন সেটাও দেখতে পারবেন না গ্রাহকরা।
একজন গ্রাহক তার পোস্টের সঙ্গে অন্য কোনও গ্রাহকের পোস্টের যেন কোনও তুলনা করতে না পারেন, সেজন্য ফেসবুক থেকে লাইক তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে গ্রাহকদের নিজেকে ‘ক্ষমতাবান’ ভাবার বিষয়টিও কমে আসবে।
অনেক ফেসবুক ব্যবহারকারী আছেন যারা তাদের কোনও পোস্টে লাইক কম এলে সেই পোস্ট ডিলিট করে দেন। এক্ষেত্রে লাইক অপশন তুলে দেওয়া হলে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না।
ফেসবুক জানিয়েছে, পরীক্ষামূলকভাবে লাইক তুলে দেওয়া নিয়ে কাজ করবে ফেসবুক কর্তৃপক্ষ। তবে ঠিক কবে এটি শুরু হবে, সে বিষয়ে কিছু জানায়নি বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমটি।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed