রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে মিয়ানমারকে কাজ করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারকেই মূল ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গাদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারকেই কাজ করতে হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর ঐতিহাসিক ক্বীন ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মিলার আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে।
আমেরিকার রাষ্ট্রদূত ক্বীন ব্রীজের উত্তর পাড়ে গাড়ী থেকে নেমে পায়ে হেটে ব্রীজের দক্ষিণ পাড় পর্যন্ত ঘুরে দেখেন। পরে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আলী আমজদের ঘড়ি দেখে মুগ্ধ হন। তিনি বলেন, ক্বীন ব্রীজের সাথে আলী আমজদের ঘড়ি সৌন্দর্য বাড়িয়েছে। রাষ্ট্রদূত আলী আমজদের ঘড়ির সায়রন শুনে মুগ্ধ হয়ে ঘড়ির প্রশংসা করেন।
তিনি বলেন, ক্বীন ব্রীজের মেরামত কাজ চলছে শুনে দেখতে এসেছি। ক্বীন ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ও এর সৌন্দর্য বাড়ানোর পদক্ষেপে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ভূয়শী প্রশংসা করে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, এটি অন্য যে কোন দেশের চেয়ে লম্বা পায়ে হাটার ব্রীজ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ক্বীন ব্রীজ একটি ঐতিহ্যবাহী ব্রীজ। এই ব্রীজ ব্রিটিশদের তৈরী। রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ব্রীজের দুই পাড় ঘুরে দেখে বলেন, ব্রীজের রক্ষনাভেক্ষনে তার সরকারের সহায়তা থাকবে।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাঠোয়ারী সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed