Main Menu

সাংবাদিক আব্দুল মুকিতের বড় ভাইয়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সিলেট রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের বড় ভাই আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জের ভানুগাছ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
মরহুমের ১ম নামাজে জানাযা সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভানুগাছ স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এবং দ্বিতীয় জানাজা মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মরহুমের গ্রামের বাড়ী বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী এলাকার ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছোট ভাই আব্দুল মুকিত।

উল্লেখ্য, মরহুম আব্দুস শহীদ দীর্ঘদিন থেকে লিভার টিউমার ক্যান্সার রোগে ভুগছিলেন। সোমবার সিলেট নগরীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে তাকে ভানুগাছস্থ তার বাসায় নেওয়া হয়েছিল।

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান, বার্তাসম্পাদক আবুল মুহাম্মদ, চীফ রিপোর্টার মো. নাসির উদ্দিন, বিজ্ঞাপন ব্যবস্থাপক তাহুর আহমদ শিব্বীর প্রমুখ। তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিতার কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপরদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল মুকিতের বড় ভাই আব্দুস শহীদ (৬২) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed