Main Menu

পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মো. কমরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণাকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষণার পরদিন সোমবার পলিথিন বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

নেত্রকোণা পৌরশহরের আনন্দ বাজারে সম্রাট ষ্টোরের মালিক আব্দুল গনিকে ৫ হাজার, চৌধুরী ষ্টোরের মালিক আব্দুল হককে ৫শত টাকা ও সানি ষ্টোরের মালিক আলি আকবরকে ৪ শত টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মিজ্ ইফফাত হাশেমের নেতৃত্বে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধকরণ সহ জনসচেতনতার লক্ষ্যে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় নেত্রকোণা পৌরশহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে ৩ জন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ভ্রাম্যমান আদালতের প্রোসিকিউটর মিজানুর রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫এর ৬(ক) ধারা অনুযায়ী নেত্রকোণা পৌরশহরের আনন্দ বাজারের জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে ফেলা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মিজ্ ইফফাত হাশেম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, পলিথিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed