Main Menu

এনআরসিতে বাদ ১১ লাখ হিন্দু, ৬ লাখ মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক : আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকায় বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি।

শনিবার সকালে এ তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত এ তালিকায় নাম উঠেছে মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

এ বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল জানিয়েছেন, যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এখনই তারা বিদেশি নন। আগামী ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তারা। আবেদন জানাতে পারবেন সুপ্রিম কোর্টেও।

তবে, এনআরসি প্রকাশের পর বেশ দোটানায় পড়েছে বিজেপি ও আসাম সরকার। কারণ, বাদ পড়া ১৯ লাখের মধ্যে বিপুল সংখ্যক হিন্দু বাঙালি রয়েছেন। এদের মধ্যে সিংহভাগই আসামের প্রকৃত বাসিন্দা বলে মনে করছে রাজ্য সরকারও।

মুখ্যমন্ত্রী এ সমস্যা নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন। পাশাপাশি, আসাম গণ পরিষদ দাবি তুলেছে, এ তালিকা বাতিলের। কারণ তাদের মতে, আসামে বহিরাগত আছে ৪০ লাখেরও বেশি।

Share





Related News

Comments are Closed