স্বেচ্ছাশ্রমে সংস্কার হচ্ছে বিশ্বনাথ-হাবড়া সড়ক
বিশ্বনাথ প্রতিনিধি : সড়কে বড় বড় গর্ত। এসব গর্তের কারণে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ-হাবড়া সড়ক। কর্তৃপক্ষ সড়কের এমন নাজুক অবস্থায়ও সংস্কার করেনি। বর্তমানে অই সড়কে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। এমন অবস্থায় এলাকার কথা বিবেচনা করে সেচ্ছাশ্রমে শুক্রবার (৩০ আগস্ট) থেকে বিশ্বনাথ-হাবড়া সড়কে কাজ করেছন অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিকদের এমন কাজে আনন্দিত স্থানীয় এলাকাবাসি। তাদের প্রতি সন্তোষ প্রকাশ করে এলাকার বেশ কয়েকজন বলেন, নিরুপায় হয়ে সড়কে সেচ্ছাশ্রমে কাজ করে এলাকার প্রতি ভালবাসার জানান দিলেন শ্রমিকেরা। এমন কাজের জন্য এলাকাবাসি তাদেরকে স্যালুট জানান।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমির আলী বলেন, সড়কে বর্তমানে যানবাহন চলাচল করতে পারছেনা। যানবাহন চলাচল করার জন্য সেচ্ছাশ্রমে শ্রমিকেরা কাজ করেছন। এতে ইউনিয়ন পরিষদসহ এলাকাবাসি সহযোগিতা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখব এবং ব্যবস্থা গ্রহন করব।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলীর মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
শ্রমিক নেতা বাবুল মিয়া বলেন, সড়ক ভেঙ্গে যাওয়ার কারণে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে যায়। ফলে যানচলাচল করছে ঝুঁকি নিয়ে। এলাকার স্বার্থে আমরা সেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার সড়কে কাজ করছি। তিনি বলেন-দ্রুত সড়কে সংস্কার কাজ না হলে সড়কটি একেবারে ভেঙ্গে যাবে। যানচলাচল বন্ধ হয়ে যাবে। এলাকার কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে বিশ্বনাথ-হাবড়াবাজার সড়ক সংস্কার করার জন্য তিনি সরকারের প্রতি জোরদাবী জানিয়েছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed