সিলেটে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটে বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী মোহন মিয়া (৩০) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকার আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক প্রিতম জানান- বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।
নিহত যুবকের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আটক চালক-হেলপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed