আরাকান আর্মির হামলায় ৩০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে ৩০ সৈন্যকে হত্যা করেছে বিদ্রোহী আরাকান আর্মি (এএ)। এতে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মরাউক-ইউ টাউনশিপ সংলগ্ন এ হামলা শুরু হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লিন মওয়ের সেনা ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় আরাকান আর্মিরা।
হামলার পর ওই সেনা ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য দখল করে নেয় এএ। এর পর সেখান থেকে মিয়ানমার সেনা বাহিনীর মর্টার, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও কিছু যুদ্ধবন্দি নিয়ে পাহাড়ি এলাকায় ফিরে যায় তারা।
আরাকান আর্মির মুখপাত্র ইউ খিন থুখা হামলার দায় স্বীকার করে গণমাধ্যমকে বলেন, ‘এখনও আমরা বিস্তারিত তথ্য পাইনি। তবে হামলায় আমাদেরও দুই আর্মি নিহত ও ৫ জন আহত হয়েছে। আর মিয়ানমার সামরিক বাহিনী তিনটি ট্রাকে করে তাদের নিহত সৈন্যদের লাশ নিয়ে গেছে।’
ইউ খিন থুখা বলেন, ‘কিয়াকতুও ও মরাউক-ইউ টাউনশিপে আমারা রাতভর অভিযান চালিয়েছি। মিয়ানমার সেনাদের ঘাঁটি দখলে নিয়েছি। আমরা এসব এলাকায় তাদের শক্তি বৃদ্ধির খবর পেয়েছিলাম।’
গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, নিল মওয়ে টাঙ সামরিক ঘাঁটি থেকে অন্তত ডজনখাকে সৈন্যকে বন্দি করা হয়েছে। একজন লে. কর্নেল বা মেজরও যুদ্ধে নিহত হয়েছেন।
এদিকে গ্রামগুলোতে ঢুকে সেনা ঘাঁটিতে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালানোর ঘটনায় আরাকান আর্মিদের হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্টার্ন কমান্ডের তাতমাদাও কর্নেল উউন জাও ওও।
তিনি বলেছেন, ‘যদি ভবিষ্যতে আবারও এ ধরনের হামলার চেষ্টা চালানো হয় তবে আমাদের সেনারা পাল্টা হামলা চালাবে।’
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed