Main Menu

কুলাউড়ায় স্কুল থেকে শিক্ষার্থী নিখোঁজ!

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র অলিউর রহমান রাহি (১২) বুধবার স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।

জানা যায়, রাউৎগাও ইউনিয়নের নর্ত্তন নিবাসী মরহুম লুৎফুর রহমানের ছেলে রাহি বুধবার সকালে বাড়ী থেকে স্কুলে যায়। সে স্কুলের ৪র্থ পিরিয়ডের বিরতির পর থেকে নিখোঁজ হয়।

প্রধান শিক্ষক মো. শাহেদ আলী জানান রাহি যথারীতি ১ম পিরিয়ড থেকে ৪র্থ পিরিয়ড পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল। বিরতির পর সে ক্লাসে তার স্কুল ব্যাগ রেখে আর ক্লাসে ফিরে আসেনি। বিকেলে স্কুল ছুটির পর সে বাড়ীতে না যাওয়ায় তার নিখোঁজের ঘটনা ধরা পড়ে। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাননি।

এ ঘটনা সন্ধায় কুলাউড়া থানাকে অবহিত করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্র রাহিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed