ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে দাঁড়িয়ে থাকা লোহার রডভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত পৌনে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান অ্যাগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে তিনটি মোটরসাইকেলে করে তারা ফুলবাড়ী থেকে আমবাড়ীর দিকে আসছিল। রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুরে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে এক সঙ্গে তিনটি মোটরসাইকেলেই ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত হয় অপর তিন জন মোটরসাইকেল আরোহী। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে নিহত তিন জনের লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিন জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর উপজেলার এলাকায় ঘটলেও এটি ফুলবাড়ীর কাছে।
তিন জনের লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানান তিনি।
এদিকে দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৩৪) এক ভ্যানচালক নিহত হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed