ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- মৌলভীবাজার সদরের কলপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী রোহেলা আক্তার রোকেয়া (৪০) ও লক্ষীপুর জেলার রামগঞ্জের ভোরাগুট গ্রামের হারুন মিয়ার স্ত্রী শাহানা বেগম (৪২)। তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেঁচার সাথে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed