সিলেটে অনলাইনে ‘প্রতারণা’, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে অনলাইনের মাধ্যমে প্রতারণার অভিযোগে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মো. হেলাল আহমদ সবুজ এর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। পরে র্যাব-৯ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
এর আগে অনলাইনের মাধ্যমে ছয় মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখানোর অভিযোগে সোমবার (২৬ আগস্ট) রাতে নগরীর জিন্দাবাজারের ব্লু ওয়াটার শপিং সিটির ৭ম তলায় অবস্থিত ‘আমার বাজার লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় মো. হেলাল আহমদ সবুজকে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে সবুজকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত হেলাল আহমদ সবুজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের লামা মশখেড় গ্রামের মর্তুজ আলীর ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, তার বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা করা হয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed