কাভার্ডভ্যান চাপায় দুই শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের চন্দ্রায় সিমেন্ট কারখানার কংক্রিট মিক্সচারের কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় আরোহী দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ওয়ালটন কারখানার শ্রমিক নজরুল ইসলাম ও জারজিদ হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মুজিবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে অটোরিকশায় চড়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন ওয়ালটন কারখানার দুই শ্রমিক নজরুল ও জারজিদ। এ সময় শাহ সিমেন্টের একটি কংক্রিট মিক্সচার কাভার্ডভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নজরুল ও জারজিদ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি মুজিবুর।
তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed