Main Menu

হবিগঞ্জে নিখোঁজের পর দুই শিশুর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নিখোঁজের ১২ ঘন্টা পর একই পরিবারের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। দুই শিশু সম্পর্কে পরস্পরের চাচাতো ভাই।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।

স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সেমাবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকাগুলোতেও খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে শিশুদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ দুই শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে। এদিকে শিশু সালমান ও তায়েব এর পরিবারে চলছে শোকের মাতম।

Share





Related News

Comments are Closed