সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে পঙ্কজ কান্তি দে (সমকাল/এটিএন বাংলা) ও সাধারণ সম্পাদক পদে একে এম মহিম (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
কেবল এ দুৃটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচচিত হন।
এতে সহ-সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী ও শামস শামীম, সহ-সাধারণ সম্পাদক পদে বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ পদে এ আর জুয়েল, দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, সমাজকল্যান সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান তারেক, তথ্য প্রযুক্তি সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান পীর নির্বাচিত হন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সৈয়দ তাহের আহমদ মনসুর, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, লতিফুর রহমান রাজু, খলিল রহমান, একরামুল হক চৌধুরী ও শাহজাহান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার সৈয়দ তাহের আহমদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed