Main Menu

জেলা সরকার এখন সময়ের দাবি: পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে জেলা সরকার এখন সময়ের দাবি। জেলা সরকার গঠিত হলে জনগণকে সেবা পেতে বেগ পেতে হবে না, তদবির কমবে। সব সেবাও জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) রাজধানীর ফেডারেশন ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু অল্পসময়ে জাতিকে আইনের শাসন উপহার দিয়েছিলেন, যেটা বিশ্বের কোনো ব্যক্তি দিতে পারেনি। তিনি শিল্পায়নে জোর দিয়েছিলেন। তিনি শিক্ষায় গুরুত্ব দেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে চেয়েছেন। তিনি এমন একটা সরকার গড়েন যেখানে ধনী-দরিদ্রের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। কিন্তু এর পুরোপুরি সুফল পাওয়ার আগেই ঘাতকরা তাকে হত্যা করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মোহাম্মদ সাইফুল ইসলাম।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ব্যবসায়ী সংগঠনের সাবেক সভাপতি এ কে আজাদ, মীর নাসির হোসেন, মাহবুবুর রহমান, এম এ কাশেম, কাজী আকরাম, মাতলুব আহমদসহ এফবিসিসিআইর সাবেক ও বর্তমান নেতারা।

Share





Related News

Comments are Closed