ঠাকুরগাঁওয়ে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে বাস ও মিনিবাসের সংঘর্ষে তিন জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের ডেনিস ভুটপাড়া এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন−ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ার মিনিবাসচালক বাবুল হোসেন (৪০), পঞ্চগড়ের চাকলাহাট এলাকার বাসিন্দা অগ্রণী ব্যাংক মুন্সিরহাট শাখার কর্মকর্তা কামরুজ্জামান রাজু (৫২) ও ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ (৫২)।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এসআই আহমেদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিনিবাস ও ঢাকা থেকে আসা সোনারবাংলা নামের বাসটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঠাকুরগাঁওয়ের ভুটপাড়া ডেনিস এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যানবাহন দুটি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়।
এতে মিনিবাস উল্টে গিয়ে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। আহত ১৫ জনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed