সিলেট মহানগর যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে মোগলাবাজার থানায় হস্তান্তর করে র্যাব।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের বাসিন্দা জাকিরের বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে র্যাব পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন কুচাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
গত ইউপি নির্বাচনে জাকির এই ইউনিয়নের চেয়ারম্যান পদে কালামের কাছে পরাজিত হন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, রাত ৯টার দিকে র্যাব-৯ জাকিরুল আলম জাকিরকে থানায় হস্তান্তর করে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed