দুই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরে দুই মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মাসুদ ও রুবেল নামে দুই যুবককে আটক করেছে। আর গুরুতর আহত অবস্থায় ওই দুই ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও দুই ছাত্রীর স্বজনরা জানান, সোমবার (১৯ আগস্ট) সকালে মাদারীপুর শহরে নানার বাড়িতে বেড়াতে যায় পাঁচখোলা ইউনিয়নের জাজিরা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দুই শিক্ষার্থী।
বেড়ানোর পরে শহরে কেনাকাটা করে রাত ১০টার দিকে পুরোনো ট্রলারঘাট থেকে বাড়ির উদ্দেশে ট্রলারে উঠে তারা। ট্রলারে ওই দুই শিক্ষার্থীকে একা পেয়ে পাশের এলাকার মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা ট্রলার থামিয়ে তাদের কালিকাপুরের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দিয়ে মুখ বেঁধে তাদের ধর্ষণ করে। একপর্যায়ে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ধর্ষকরা পালিয়ে যায়।
মঙ্গলবার ভোরে নামাজ পড়তে বের হয়ে এলাকার লোকজন ওই দুই শিক্ষার্থীকে কাঁদতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এদিকে এ ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রিয়াদ মাহমুদ। অভিযোগ পেয়ে অভিযুক্ত মাসুদ ও রুবেলকে আটক করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, এখনো এ ব্যাপারে মামলা হয়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed