মৌলভীবাজারে ৩দিনে ৪ নারীর আত্মহত্যা!
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে গত ৩ দিনের ব্যবধানে ৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে আর একজন বিষপান করে মৃত্যু বরণ করেছেন। এদের মধ্যে দুইজনের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে বলে পুলিশ জানায়।
গত ১৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৭টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কাজির চক গ্রামে সৃষ্টি দে ১৫ বছর বয়সের এক কিশোরী আত্মহত্যা করে। তবে ওই কিশোরী কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল বলে জানায় স্থানীয়রা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে বাবা বাড়ির বাইরে ও মা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে ঘরের কাঠের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। তার মা গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি ফাঁস কেটে মেয়েকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজনগর থানার উপপরিদর্শক অজিত কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এ ঘটনার পরদিন পর আগস্ট কুলাউড়ায় একই দিনে দুইটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। একজন গলায় ফাস লাগিয়েছেন আর অপরজন বিষপান করেন। ১৯ আগস্ট কুলাউড়ায় শারমিন আক্তার (১৭) নামে এক তরুণী চিরকুট লিখে আত্মহত্যার করেছেন। সে উপজেলার হাজিপুর ইউনিয়নের কালিয়াটিলা গ্রামের লাল মিয়ার মেয়ে ও শমসেরনগর সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ওইদিন সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।
তারা আরোও জানান, পরিবারের অজান্তে সে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে শারমিন। গলায় ফাঁস দিয় ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে। শারমিনের শেষ লেখা চিরকুটটি পুলিশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
একইদির দুপুরে কুলাউড়ায় বিষপান করে মনি বেগম (১৭) নামে আরেক তরুণী আত্মহত্যা করেছে। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের মৃত সোবহান মিয়ার মেয়ে। দুপুর আড়াইটার দিকে নিজ ঘরে সে বিষপান করে বলে জানান স্থানীয়রা। তারা আরোও জানান, চেঁচামেচি শোনে মনির মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী আত্মহত্যার বিষয়দুটি নিশ্চিত করেছিলেন। তবে মনির মৃত্যু রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
একইদিন সকালে জেলার জুড়ীতে মাধবী বিশ্বাস (২০) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জায়ফরনগর ইউপির লামা শাহপুর এলাকার হরকুমার বিশ্বাসের বাড়ী থেকে মাধবীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বাসার ভিতরে শাড়ী দিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাধবী বিশ্বাসের লাশ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed