সিলেটে দুটি গোখরাসহ ৬টি বিষধর সাপ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজার থেকে ২টি গোখরা সহ ৬টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) সকালে নগরীর জিন্দাবাজারের কাষ্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকা থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে দেশের প্রখ্যাত সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী সহ ৭ সদস্যের একদল সাপুড়ে এই সাপগুলো ধরতে সক্ষম হন।
সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গত কিছু দিন থেকে নগরীর জিন্দাবাজারের কাষ্টম অফিস ও মাতৃমঙ্গল হাসপাতাল এলাকার সড়ক সম্প্রসারণ ও উন্নয়ণ কাজ করতে গিয়ে শ্রমিকরা সাপের উপদ্রব আচঁ করতে পেরে তাকে জানান। সোমবার সকালে তিনি সাপুড়ে ডেকে সাপগুলো উদ্ধার করেন।
সাপুড়ে মো. বোরহান উদ্দিন জালালী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি অনেকগুলো বিষধর সাপ আছে এখানে। পরে ২টি বিষধর গোখরা সাপ সহ ৬টি সাপ উদ্ধার করা সম্ভব হয়।” তবে এখানে গোখরা সহ আরো বিষধর সাপ রয়েছে বলেও ধারনা করছে সাপুড়েরা।
এসময় সিটি কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed