ডেঙ্গুতে তিন জেলায় আরও ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হচ্ছে। রবিবার (১৮ আগস্ট) মধ্যরাত থেকে আজ সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে দেশের তিন জেলায় ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে খুলনায় একজন, ময়মনসিংহে দুজন ও ফরিদপুরে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় মোট পাঁচজনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্র জানায়, মিজানুর গত বৃহস্পতিবার খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। পেশায় সবজি বিক্রেতা মিজানুরের গ্রামের বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। তার সংবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন আনোয়ার (৪৬) ও রাসেল (৩৫)।
ময়মনসিংহ মেডিকেল কলজে (মমেক) হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আনোয়ার রবিবার বিকেল ৩ টার দিকে মমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। প্রায় একই সময়ে ডেঙ্গু জ্বরে ওই হাসপাতালে রাসেল নামে আরও একজনের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামের পেশায় ইমাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, দেলোয়ার হোসেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার একটি মসজিদের ইমাম ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রবিবার রাত সোয়া ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed