মাধবপুরে চা-শ্রমিককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভায়রা হেলাল রেলীর দায়ের কোপে সুজিত রেলী (৫৫) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়রা। তাদের স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলালের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে চা গাছের কুঁড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় আঘাত করেন হেলাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক হেলাল পালিয়ে যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হেলালকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed