Main Menu

জামালগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। রোববার (১৯ আগস্ট) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

আত্নহননকারী মো. আনোয়ার হোসেন (১৮) উপজেলার উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বসির মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, আনোয়ার রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইঁদুরের বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হলে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed