সিলেটে প্রবাসীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন লন্ডন প্রবাসীর ওপর হামলার ঘটনায় দিপু রায় ও রানা নামের দুই ছাত্রলীগ ক্যাডারকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
সোমবার ভোরে সুনামগঞ্জের আলীপাড়া পল্লবী-২৩ মনির ভিলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৬ আগস্ট নগরীর জল্লারপার পাঁচভাই রেস্টুরেন্টে লন্ডন প্রবাসী নগরীর বালুচর এলাকার সফিক উদ্দিনের ছেলে হাসান (২৪), একই এলাকার বশির উদ্দিনের ছেলে ইমন (১৮) ও গয়াস মিয়ার ছেলে নাহিয়ান (১৮) সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক পলাশ নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
এ ঘটনায় ৭ আগস্ট ওই প্রবাসীদের চাচাতো ভাই মো: জাহাঙ্গির আলম বাদী হয়ে ৩০-৪০ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে সোমবার ভোরে সিলেট কোতোয়ালী থানার এসআই ওবায়দুল্লাহ, এএসআই আবদুস ছাত্তার, পাশা মিয়া ও প্রদীপের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সুনামগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed