সিলেটে ২৪ ঘণ্টায় ১৯ জন ডেঙ্গুতে আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৯ জন রোগীকে। এই হিসাব শনিবার (১৭ আগস্ট) সকাল আটটা থেকে রোববার (১৮ আগস্ট) বিকেল পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য এটি।
নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সিলেটে এ ১৯ জন নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭শ ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং গত জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ১৮২ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছে ৪৫ হাজার ৯৭৪ জন। আর এখন পর্যন্ত এ রোগে মারা গেছে ৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৫২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৮ জন ও খুলনা বিভাগে ১৩৩ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৬৩ জন, রাজশাহী বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৪০ জন, সিলেট বিভাগে ১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৫৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed