নরসিংদীতে কার-বাস সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বেড়ানো শেষে ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলেনিয়াম ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) ভোর রাত সাড়ে তিনটার দিকে নরসিংদীর শিবপুরের কারার চর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।
পুলিশ ও ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তারা সিলেটে বেড়ানো শেষে প্রাইভেটকারে ঢাকায় ফেরার পথে শনিবার ভোররাতে শিবপুরের কারারচর এলাকায় দুর্ঘটনায় পড়েন।
নিহতরা হলেন, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) এবং নিহত সাদিয়ার স্বামী ইকরাম মিয়া (৩৫)।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা সিলেটে বেড়ানো শেষে প্রাইভেটকারে করে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে শিবপুরের কারার চর এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কারটির সংঘর্ষ ঘটে।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর ৩ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেকজনের। বাসটিও খাদে পড়ে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। এই দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রী আহত হন। তাদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বেপরোয়া চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed